যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একমাসে নিহত হয়েছেন ২৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৬৩২ জন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত একমাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শতাধিক ফিলিস্তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবারও (১৩ নভেম্বর) গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ পশ্চিমতীরেও অভিযান অব্যাহত রেখেছে তারা।
নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব