হেলাল শেখঃ বাংলাদেশে ইলিশের জাটকা (ছোট ইলিশ) ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সরকারি এই আইন মানছে না অসাধু ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন হাট-বাজার ও মৎস্য আড়তে প্রকাশ্যেই জাটকা ইলিশ বিক্রি হতে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ইং) সকালে ঢাকার বাইপাইল মৎস্য আড়ত ও আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে বিপুল পরিমাণ জাটকা ইলিশ বিক্রির চিত্র চোখে পড়ে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব জাটকা প্রকাশ্যে বিক্রি করায় সাধারণ মানুষের মাঝে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ মৌসুমে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত টানা আট (৮) মাস জাটকা ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের ভবিষ্যৎ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতেই সরকার এই আইন কার্যকর করেছে।
সচেতন মহলের অভিযোগ, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়মিত অভিযান না থাকায় অসাধু মাছ ব্যবসায়ীরা সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে জাটকা বিক্রি করার সাহস পাচ্ছে। দ্রুত কঠোর অভিযান ও নজরদারি বাড়ানো না হলে ইলিশ সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।