এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন, ২০২৫, ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন জলিলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতাসহ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রাসেল মিয়া জুয়েল (২৬), পিতা-হাবুল, মাতা-জুলেখা খাতুন, গ্রাম-তারাটি চরপাড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।
২০১৬ সালে গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল মিয়া জুয়েল (২৬) ও তার সহযোগীরা ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেনে দস্যুতা করা কালে ভিকটিম বাধা দিলে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা নং-০৩(০৩)১৬, ধারা ৩৯২/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিলের পর বিজ্ঞ আদালত বিচার শেষে ১৬/১১/২০১৬ খ্রি. গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল মিয়া @ জুয়েল (২৬) ও তার সহযোগী আসামীদের মৃত্যুদন্ড প্রদান করেন। আসামী উক্ত মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন (মৃত্যুদন্ড প্রাপ্ত বন্দি নং-৩৭৯২/এ)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল মিয়া @ জুয়েল (২৬) গত ০৬/০৮/২০২৪ খ্রিস্টাব্দে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পলায়ন করত আত্মগোপন করেন। কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় কোনাবাড়ি থানার মামলা নং-০৪ তারিখ-১৫/০৮/২০২৪, ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/ ২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড। উক্ত আসামী দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-খবরপ্রতিদিন/ সি.ব