বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ হত্যা মামলার প্রধান আসামী হৃদয় মুন্সি গ্রেফতার
logo

হত্যা মামলার প্রধান আসামী হৃদয় মুন্সি গ্রেফতার

বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-৪ এর নির্দেশনায় সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ২৯ জুন ২০২৫ তারিখ সকালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মধুরচর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও আলোচিত কহেল মুন্সি(৬০)কে পিটিয়ে হত্যাকান্ডের প্রধান আসামী হৃদয় মুন্সি (২৩)কে গ্রেফতার করে।

মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম কহেল মুন্সি (৬০) এর সহিত আসামী  হৃদয় মুন্সি(২৩) গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উক্ত বিষয়কে কেন্দ্র করে ১১ মার্চ ২০২৪ তারিখ হৃদয় মুন্সিসহ অন্যান্য আসামীরা কহেল মুন্সি(৬০)কে পিটিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সেসময় উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। উক্ত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকায় এবং আদালতে হাজির না হওয়ায় আদালত কর্তৃক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরবর্তীতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-৪ একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মধুরচর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হৃদয় মুন্সি (২৩), পিতা-ইসলাম মুন্সি, গ্রাম-মধুরচর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন