বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা হেলদি সিটিস আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন
logo

হেলদি সিটিস আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন

হেলদি সিটির আরবান গভর্ন্যান্সে ফর হেলথ এন্ড ওয়েল বিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন শীর্ষক প্রকল্পের উপদেষ্টা ও কারিগরি কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক মোঃ মোখতার আহমেদ।

হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের উপদেষ্টা ও কারিগরি কমিটির ৬ষ্ঠ সভা আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন অপরিহার্য। খুলনা শহরের বায়ু দূষণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এই বিষয়ে প্রয়োজনীয় পদপে গ্রহণের কথা উল্লেখ করেন। 

কেসিসি প্রশাসক উপস্থিত শিক্ষকদের নিজ নিজ শিা প্রতিষ্ঠানে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ল্েয স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের অনুরোধ জানান এবং খুলনাকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। 
স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় খুলনা মহানগরীতে ‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। 

সমন্বিত এবং অংশগ্রহণমূলক নগর সুশাসনের মাধ্যমে খুলনা মহানগরীর জনসাধারণের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। স্বাস্থ্যকর শহর বিনির্মাণে প্রকল্পের আওতায় স্বল্পমেয়াদী কার্যক্রমের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সহজলভ্য করা।

 জনসচেতনতা বৃদ্ধি, নারীদের মাসিক স্বাস্থ্য সুরা, নিরাপদ পানীয় জল সরবরাহ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে সুশাসন ও বহুমুখী সমন্বয়ের মাধ্যমে নগর পরিচালনার দক্ষতা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণে সমাজের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। 

এছাড়া গৃহীত কার্যক্রম সঠিক পরিচালনার লক্ষ্যে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর শহর কর্মসূচির জন্য পাঠ্যক্রম তৈরী করা ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। গৃহীত এ সকল কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় হেলদি সিটি প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। চলতি বছরে মহানগরীর ৯টি স্কুলে স্বাস্থ্যকর খাবার, শারীরিক পরিশ্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে সভায় জানানো হয়। 

স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনায় নগরীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের অনুকূলে হেলথ প্রোমোটিং স্কুল অ্যাওয়ার্ড প্রদান।

বার্ষিক কর্মপরিকল্পনায় স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করায় খুলনা উন্নয়ন কর্তৃপ, খুলনা ওয়াসা, বিটিসিএল, ওজোপাডিকো, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং বিভাগীয় শ্রম দপ্তরকে সম্মাননা প্রদানের পাশাপাশি বিভাগীয় শ্রম দপ্তরের অনুকূলে ‘হেলদি ওয়ার্কপ্লেস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। 

এছাড়া শহরের ৫টি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি কিন খুলনা-কে সম্মাননা প্রদান এবং শারীরিক পরিশ্রম উদ্বুদ্ধকরণে গৃহীত সাইকেল র‌্যালির কার্যক্রমকে খুলনার বাইরে সম্প্রসারণ করায় বেসরকারি 
সংস্থা ‘সিয়াম’-কে পুরস্কৃত করা হয়।

সভায় স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এবং সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস।

বিটিসিএল-এর উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম, ওজোপাডিকোর এক্সিকিউটিভ ডিরেক্টর জ্যোতিষ চন্দ্র রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশিক উর রহমান, কুয়েটের প্রফেসর ড. তুষার কান্তি রায় ও ড. মনজুরুল মোর্শেদসহ কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন