অসংখ্য মানুষের রক্তপাত ও প্রাণহানি ঘটিয়েও আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা
নেই। এখনো রক্তের দাগ শুকায় নাই। আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারছে না,
সেটা তাদের বুঝতে হবে। তবে নাগরিক হিসেবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে
পারবে। আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলে, অনুতপ্ত হলে ক্ষমা পেতে পারে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে,
ষড়যন্ত্র করছে, সংবাদ সম্মেলন করছে, এতে কোন কাজ হবে না। তিনি এতো শক্তিশালী হলে
কেন পালিয়ে গেলেন। জনগণ তাকে চায়নি বলেই পালাতে হয়েছে। তার আমলে প্রহসন
হয়েছে, নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে। প্রতিবেশী দেশ বলেছিল এদেশে কোন
সরকার বসতে পারবে না, কাজ করতে পারবে না। তারা শপথ নিয়েছিল এদেশের মানুষকে
শান্তিতে রাখবে না। তাদের এ আশা দুরাশায় পরিণত হয়েছে। তাদের কোন চাপেই কাজ
হয়নি। গণভোটে ‘হ্যাঁ’ ব্যর্র্থ হলে জনগণের দীর্ঘ দিনের আকাঙ্খা ভেস্তে যাবে।
নির্বাচন ভন্ডুল হবার কোন শঙ্কা নেই। জনগণ সচেতন হলে নির্বাচন বানচালে কোন
বাধা ও ষড়যন্ত্রে কাজ হবে না। আজ (২৫ জানুয়ারি ২০২৬, রবিবার) এফডিসিতে গণভোট
ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ডিবেট ফর
ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের
সাবেক বিচারপতি মো. আবদুল মতিন বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ
বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে সাধারণ
মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনে অংশগ্রহণ করতে
না পারা দলটি নির্বাচন ভন্ডুল ও বিতর্কিত করার চেষ্টা করছে । ১৪শ মানুষকে হত্যার
অভিযোগে মৃত্যুদন্ড প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পার্শ¦বর্তী দেশে অবস্থান করে দেশের
বিরুদ্ধে নানারকম অপপ্রচার করছে। সম্প্রতি এক অডিও ভাষণে তাকে পরিকল্পিতভাবে
ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে মিথ্যা বয়ান দেন। যা মেটেই গ্রহণযোগ্য
নয়। সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ
অন্যান্য দল ও প্রার্থীদের এমন কোন কার্যক্রম করা উচিত হবে না যাতে পতিত শক্তি
নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা করতে পারে। বিগত তিনটি নির্বাচন ছিলো চরম
বিতর্কিত ও গণতন্ত্র হরণের নির্বাচন। ভোটাধিকার লুন্ঠনের নির্বাচন। জনগণের ক্ষমতা
কেড়ে নেওয়ার নির্বাচন। এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে জাতি কলঙ্কিত
নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে। জনগণের শাসন ফিরে আসবে। বৈষম্যহীন ও
সম্প্রতির রাষ্ট্র তৈরি হবে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সুশাসন ও
জবাবদিহিতা ফিরে আসবে। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে এআই এর
অপব্যবহারের মাধ্যমে গুজব ও ভুয়া ভিডিও অপতৎপরতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যা ভোটারদের
বিভ্রান্ত করতে পারে।
“আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই
প্রধান” শীর্ষক ছায়া সংসদে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে স্টেট
ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র বিতার্কিকগণ বিজয়ী হয়। প্রতিযোগিতায়
বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সিনিয়ার সাংবাদিক মাঈনুল আলম,
সাংবাদিক মশিউর রহমান খান, সাংবাদিক আফরিন জাহান ও সাংবাদিক জাকির হোসেন
লিটন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
হাসিনা দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গণভোটে ‘হ্যাঁ’ ব্যর্র্থ হলে জনআকাঙ্খা ভেস্তে যাবে
হাসিনা দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গণভোটে ‘হ্যাঁ’ ব্যর্র্থ হলে জনআকাঙ্খা ভেস্তে যাবে
অসংখ্য মানুষের রক্তপাত ও প্রাণহানি ঘটিয়েও আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা নেই। এখনো রক্তের দাগ শুকায় নাই। আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারছে না, সেটা তাদের বুঝতে হবে। তবে নাগরিক হিসেবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতেপারবে। আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলে, অনুতপ্ত হলে ক্ষমা পেতে পারে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে,ষড়যন্ত্র করছে, সংবাদ সম্মেলন করছে, এতে কোন কাজ হবে না। তিনি এতো শক্তিশালী হলে কেন পালিয়ে গেলেন। জনগণ তাকে চায়নি বলেই পালাতে হয়েছে। তার আমলে প্রহসনহয়েছে, নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে। প্রতিবেশী দেশ বলেছিল এদেশে কোনসরকার বসতে পারবে না, কাজ করতে পারবে না। তারা শপথ নিয়েছিল এদেশের মানুষকে শান্তিতে রাখবে না। তাদের এ আশা দুরাশায় পরিণত হয়েছে। তাদের কোন চাপেই কাজহয়নি। গণভোটে ‘হ্যাঁ’ ব্যর্র্থ হলে জনগণের দীর্ঘ দিনের আকাঙ্খা ভেস্তে যাবে।নির্বাচন ভন্ডুল হবার কোন শঙ্কা নেই। জনগণ সচেতন হলে নির্বাচন বানচালে কোনবাধা
ও ষড়যন্ত্রে কাজ হবে না। আজ (২৫ জানুয়ারি ২০২৬, রবিবার) এফডিসিতে গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ডিবেট ফরডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগেরসাবেক বিচারপতি মো. আবদুল মতিন বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণবলেন, দেশের মানুষ নির্বাচন চায়। একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে সাধারণমানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনে অংশগ্রহণ করতেনা পারা দলটি নির্বাচন ভন্ডুল ও বিতর্কিত করার চেষ্টা করছে । ১৪শ মানুষকে হত্যারঅভিযোগে মৃত্যুদন্ড প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পার্শ¦বর্তী দেশে অবস্থান করে দেশেরবিরুদ্ধে নানারকম অপপ্রচার করছে। সম্প্রতি এক অডিও ভাষণে তাকে পরিকল্পিতভাবেষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে মিথ্যা বয়ান দেন। যা মেটেই গ্রহণযোগ্যনয়। সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া বিএনপি, জামায়াত, এনসিপিসহঅন্যান্য দল ও প্রার্থীদের এমন কোন কার্যক্রম করা উচিত
হবে না যাতে পতিত শক্তিনির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা করতে পারে। বিগত তিনটি নির্বাচন ছিলো চরমবিতর্কিত ও গণতন্ত্র হরণের নির্বাচন। ভোটাধিকার লুন্ঠনের নির্বাচন। জনগণের ক্ষমতাকেড়ে নেওয়ার নির্বাচন। এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে জাতি কলঙ্কিতনির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে। জনগণের শাসন ফিরে আসবে। বৈষম্যহীন ওসম্প্রতির রাষ্ট্র তৈরি হবে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সুশাসন ওজবাবদিহিতা ফিরে আসবে। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে এআই এরঅপব্যবহারের মাধ্যমে গুজব ও ভুয়া ভিডিও অপতৎপরতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যা ভোটারদেরবিভ্রান্ত করতে পারে। “আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাইপ্রধান” শীর্ষক ছায়া সংসদে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে স্টেটইউনিভার্সিটি অব বাংলাদেশ’র বিতার্কিকগণ বিজয়ী হয়। প্রতিযোগিতায়বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সিনিয়ার সাংবাদিক মাঈনুল আলম,সাংবাদিক মশিউর রহমান খান, সাংবাদিক আফরিন জাহান ও সাংবাদিক জাকির হোসেন লিটন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত