শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
জাতীয় গ্যাস ভালভ ফেটে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
logo

গ্যাস ভালভ ফেটে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরা-টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে। এ কারণে নিরাপত্তাজনিত স্বার্থে উত্তরার বিতরণ মেইনের ১২ ইঞ্চি ব্যাসের গ্যাসলাইন সাময়িকভাবে শাটডাউন করা হয়েছে। ফলে উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপনের কাজ দ্রুততার সঙ্গে চলমান রয়েছে। কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এতে সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

খুঁজুন