বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা গোদাগাড়ীতে ৮ জন মাদক সেবনকারীকে ভ্রম্যামান আদালতের কারাদণ্ড
logo

গোদাগাড়ীতে ৮ জন মাদক সেবনকারীকে ভ্রম্যামান আদালতের কারাদণ্ড

মুক্তার হোসেন, গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ- রাজশাহীর গোদাগাড়ীতে ৮ জন মাদক সেবনকারীর ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। শনিবার সন্ধায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফয়সাল আহমেদ।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের গিরি মন্ডলের ছেলে অমিত মন্ডল,উপজেলার চকপাড়ার শ্যামচরণ মুরারী ছেলে গরেন মুরারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তারা হলেন রাজশাহীর পবা উপজেলার মহানন্দাখালী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হানিফ (৩৮),মতিহার থানার বাবণার ছেলে রবিউল ইসলাম রুমন,আব্দুল আমিনের ছেলে কাওসার,গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের সেতাফুর মন্ডলের ছেলে আব্দুর রাকিব,চকপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে ইউসুফ আলী(২৪),মাধবপুরের সঞ্জিত রবিদাসের ছেলে নয়ন দাস ৬ জন আসামিকে ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফয়সাল আহমেদ বলেন,“প্রশাসনের কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের বড় দায়িত্ব। মাদক থেকে কাউকে ফিরিয়ে আনতে পারলে সেটাই বড় সাফল্য।”

এই অভিযানের মাধ্যমে প্রশাসনের মাদকবিরোধী কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হলো। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন