শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
চুক্তি নাবায়ন না হওয়ায় অনিশ্চয়তায় বুটেক্সের পাঁচ আউটসোর্সিং কর্মী আলী খামেনির দাফন ৯ জুলাই গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা: সিদ্ধান্তহীনতায় শেষ হলো পতাকা বৈঠক, শূন্যরেখায় মানবেতর কাটছে ১২ জনের জীবন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু উপকূলের কণ্ঠ’: জলবায়ুর ক্ষত ও টিকে থাকার গল্প নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত বিশ্বকাপে নামার আগে যে বার্তা দিলেন নেইমার হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা
সারাবাংলা গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম
logo

গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: গণ ভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ. এইচ. আব্দুল হালি। অন্যথায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ৭০ শতাংশ মানুষ নিজেদের অধিকার আদায়ে খুব শীঘ্রই রাজপথে নেমে আসবে বলে তিনি হুঁশিয়ারি দেন ।‌

শনিবার (১৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা কর্মপরিষদ এবং মজলিসে শূরা সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক প্রসঙ্গে সরকারের নীতিমালার সমালোচনা করে মাওলানা আব্দুল হালিম বলেন, "ইসলামী ব্যাংক নিয়ে সরকার ভুল পথে হাঁটছে|

গ্রাহকদের আস্থা হারালে ব্যাংকটি যেকোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে| আর এমনটি হলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে। "সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা। আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

"ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক|মাওলানা মো. ফখরুদ্দিন রাযি, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য। জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বি.এম আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ফরিদুল হক।

খুঁজুন