রবিবার, ১৪ জুন ২০২৬
logo
Breaking News
কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খুলনায় মসজিদে ঢুকে নামাজিদের ওপর এলোপাতাড়ি গুলি, আহত ২
জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন: মির্জা ফখরুল
logo

গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন: মির্জা ফখরুল

গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন। জিয়াউর রহমান সেই কাজটিই করার চেষ্টা করেছেন।বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি যে পশ্চিম বাংলার নাগরিক নয়, এটা সে প্রতিষ্ঠা করেছেন তার জাতীয়তাবাদী মনোভাব দিয়ে। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছিলেন।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন। জিয়াউর রহমান সেই কাজটিই করার চেষ্টা করেছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘শুধু খাল খনন না, রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউটের প্রতিটি ক্ষেত্রে জিয়াউর রহমান কাজ করেছেন।’

খুঁজুন