বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা গাজীপুরে র‌্যাবের অভিযানেজাল টাকার কারখানা ও জাল নোট,সহ ৩ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১
logo

গাজীপুরে র‌্যাবের অভিযানেজাল টাকার কারখানা ও জাল নোট,সহ ৩ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১

গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ২১.০৫ ঘটিকার সময় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স এবং গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারে যে,জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া সাকিনস্থ খোকন ভিলার ৫ম তলা ভবনের ৫ম তলায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরীর কারখানা খুলে বিপুল পরিমান অবৈধ জাল টাকা বিক্রয় এর জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া সাকিনস্থ খোকন ভিলার ৫ম তলা ভবনের ৫ম তলায় পশ্চিম-দক্ষিণ পার্শ্বের রুমেগত ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখ ২৩২৫ ঘটিকায় আসামি ১। আরিফ রায়হান(৩১) পিতা-আঃ আজিজ, মাতা-শাহানাজ বেগম, সাং-বাসা নং-৬৯,দত্তপাড়া আলম মার্কেট, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মোঃ রুবেল মিয়া(৩৩) পিতা-আঃ সালাম, মাতা-আঞ্জুয়ারা বেগম, সাং-শক্তিপুর বাজার, ওয়ার্ড নং-৫, ইউপি-কোচাশহর, থানা-গাবিন্দগঞ্জ, জেলা-গাইবান্দা এ/পি সাং-খোকন ভিলা, কলেজ গেইট, দত্তপাড়া, আলম মার্কেট, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর এবং
৩। মোঃ জাহিদুল ইসলাম @ সবুজ(৩১) পিতা-মোঃ সরুজ আলী, মাতা-মোছাঃ রমেচা খাতুন, সাং-হাতিল, ইউপি-ঘোঘা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-গাজীপুর-২৭, আঃ রহমানের বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুরদের গ্রেফতার করতঃ তাদের দখল হতে অবৈধ জাল টাকা ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার), পেপারে প্রিন্টেড অবস্থায় ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং জাল টাকার তৈরীর সরঞ্জাম ০৪(চার) টি প্রিন্টার, ০৩(তিন) টি ল্যাপটপ, ০১(এক) টি পেপার কাটার মেশিন, ০১(এক) টি লেমিনেটিং মেশিন, ০২(দুই) টি পেপার বাইন্ডার মেশিন, ০১(এক) টি স্কেনার মেশিন, বিভিন্ন রংয়ের ১৫(পনেরো) টি প্রিন্টারের কালি, ০১(এক) টি হেয়ার ড্রায়ার, ০১ টি টেবিল ফ্যান, ২৫(পঁচিশ) টি স্ক্রিন ফ্রেম, ০২(দুই) স্ক্রিন লক ফ্রেম,০৩(তিন) টি মোবাইল, ০৪(চার) টি প্লাষ্টিকের স্কেল, ০৫(পাঁচ) টি এন্টি কাটার, ০৬(ছয়) রুল ফুয়েল পেপার, ১.৫ লিটার, স্পিরিট, ০১(এক) টি স্প্রে রং, ০২(দুই) বোতল ক্যামিকেল, ০৫(পাঁচ) টি কাচি, ০৩ (তিন) টি মাল্টিপ্লাগ, ০১(এক) টি হাতুড়ি, ০১(এক) টি প্লাস, ১৫(পনেরো) টি ফেবিকল গামের কৌটা, জাল টাকা তৈরীর বিভিন্ন সাইজের কাগজ ১০ রীম, ০১(এক) টি স্মার্টওয়াচ,  এবং নগদ টাকা ১৯০০/- (এক হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়। 
ধৃত আসামিদের জব্দকৃত জাল টাকা ও সরঞ্জাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল টাকার নোট তৈরী সহ বিক্রয়ের সাথে জড়িত এবং ধৃত আসামিগণ পরস্পর যোগসাজোসে একে-অপরের সহযোগিতায় জ্ঞাতসারে জব্দকৃত জাল টাকা বিক্রির উদ্দেশ্যে তৈরী করিয়া ছিল। ধৃত আসামিদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আসন্ন ধর্মীয় উৎসব, রোজা, ঈদ এবং পূজা’কে কেন্দ্র করে র‌্যাবের চলমান অভিযান অব্যহত থাকবে।

খুঁজুন