২১ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৩১০ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায়জানতে পারে যে, জিএমপি, গাজীপুর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় মাদকের একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর গাছা থানাধীন ৩৫ নং ওয়ার্ডের বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর সাকিনস্থ আসামির ভাড়াকৃত জনৈক ইমতিয়াজ উদ্দীন মোল্লার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২১ জানুয়ারি ২০২৬ইং তারিখ ০৫০৫ ঘটিকায় আসামি মোছাঃ সালমা আক্তার(২৯) পিতা-আবুল কালাম, স্বামী-মোঃ রাসেল মিয়া, গ্রাম-উত্তর খাইলকৈর, ভুষির মিল রোড(কালাম মিস্ত্রীর বাড়ি), থানা-গাছা, জিএমপি, গাজীপুর, এ/পি সাং-বোর্ড বাজার, পূর্ব কলমেশ্বর(ইমতিয়াজ উদ্দীন মোল্লার বাড়ীর ভাড়াটিয়া), থানা-গাছা, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ১১৮ কেজি গাঁজা, ০২ট মোবাইল ফোন এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত ০১টি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোছাঃ সালমা আক্তার(২৯) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদে জানায়, সে কতিপয় মাদক ব্যবসায়ীর সহযোগিতায় দীর্ঘদিন যাবত ভারতের বর্ডার অতিক্রম করে আনয়নকৃত গাঁজাসংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(গ)/৪১ ধারার অপরাধ করছে।
ধৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর গাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।