বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা গাজীপুরে ক্লুলেস ও চাঞ্চল্যকর রনি হত্যা মামলার প্রধান পলাতক ফাহাদ সরকার টুটুল গ্রেফতার
logo

গাজীপুরে ক্লুলেস ও চাঞ্চল্যকর রনি হত্যা মামলার প্রধান পলাতক ফাহাদ সরকার টুটুল গ্রেফতার

গত ২৯ আগস্ট ২০২৪ ইং তারিখ সকাল অনুমানিক ১০৩০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর সদর থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ০১ টি অজ্ঞাতনামা মৃতদেহ জিএমপি, 

গাজীপুর সদর থানার পুলিশ পেয়ে সুরত হাল রিপোর্ট প্রস্তুত করত ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। অজ্ঞাতনামা মৃতদেহ প্রাপ্তির সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার(৩৯) ও পরিবার সহ অন্যান্য সদস্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে উপস্থিত হয়ে 

ভিকটিমের পরিচয় সনাক্ত করেন এবং তাদের ধারণা গত ২৯/০৮/২০২৪ ইং তারিখ সকাল অনুমানিক ১০০০ ঘটিকা হতে একই তারিখ রাত অনুমানিক ১০০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় অজ্ঞাতনামা আসামি/আসামিরা পারস্পরিক যোগসাজোশে ভিকটিম’কে হত্যা করে হত্যার রহস্য ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ 

হাসপাতালের জরুরী বিভাগের বারান্দায় রেখে কৌশলে পালিয়ে গিয়াছে। ভিকটিমের পরিবারের ভাষ্য মতে ভিকটিমের শরীরের পিঠে, ঘাড়ে, দুই পায়ের উরুতে আঘাতের চিহ্ন রয়েছে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার(৩৯) বাদী হয়ে জিএমপি, গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন।যাহা জিএমপি, গাজীপুর সদর থানার মামলা নং-২০, তারিখঃ ৩১/০৮/২০২৪ ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪  পেনাল কোড ১৮৬০ পেনাল কোড রুজু হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামি/আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি/আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় আজ ০১ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ১২১৫ ঘটিকার সময় র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত ক্লুলেস মামলার তদন্তেপ্রাপ্ত আসামি ফাহাদ সরকার টুটল(৩১) পিতা-মোঃ বাশির সরকার, গ্রাম-হাড়িনাল, থানা-সদর, জিএমপি, গাজীপুর, জিএমপি, গাজীপুর সদর থানাধীন মনুরখোলা এলাকায় আত্নগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর 

আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ফাহাদ সরকার টুটল(৩১)’কে ০১ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩৪৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর সদর থানাধীন মনুরখোলা এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীর নিটক হতে ০২ টি মোবাইল ফোন, ০১ টি মোটরসাইকেল, ০১ টি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং ৫৭০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন