বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা গাজীপুরে চিকিৎসক দম্পত্তি’কে অস্ত্রের মুখে জিম্মি করে চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম মূলহোতা দূর্ধর্ষ ডাকাত আলমগীর হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-০১
logo

গাজীপুরে চিকিৎসক দম্পত্তি’কে অস্ত্রের মুখে জিম্মি করে চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম মূলহোতা দূর্ধর্ষ ডাকাত আলমগীর হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-০১

গত ২১ জুন ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ৪ নং তেলিহাটি ইউপির অন্তর্গত টেপিরবাড়ী সাকিনস্থ বাদীর বসত ঘরের ভিতর প্রবেশ করে বর্তমানে ধৃত তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ আলমগীর হোসেন(৩০), পিতা-মমতাজ উদ্দিন বেপারী(মোন্তা), মাতা-মোসাঃ দেলোয়ারা খাতুন, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-মলমল বাটিপাড়া(নানার বাড়ী), থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা ৮/১০ আসামিরা পরস্পর যোগসাজোশে  ভিকটিম ডাক্তার মোর্শেদুল হক (শরীফ(৩৮) এর হাত-পা বেধে এবং অপর ভিকটিম ডাক্তার মৌসুমী আক্তার লিজা এর গলায় ধারালো অস্ত্র দা ধরিয়া খুন-জখমের হুমকি সহ ভয়ভীতি প্রদর্শনপূর্বক ওয়াল কেবিনেটের ড্রয়ারের চাবি নিয়ে ড্রয়ার খুলে ড্রয়ারে রাখা নগদ ২,০০,০০০/- টাকা সহ ০৬ টি স্বর্ণের চেইন, ০৫ জোড়া কানের দুল, ০১ জোড়া স্বর্ণের হাতের বালা, ০১ টি বেসলেট, ০১ টি লকেট, ০১ টি আংটি, ০৩ টি দামি হাতঘড়ি, ০২ টি মোবাইল আনুমানিক ২২,৫৮,০০০/- টাকা মূল্যের সরঞ্জামাদি ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম ডাঃ মোর্শেদুল হক (শরীফ) (৩৮) বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

যাহা গাজীপুর জেলার শ্রীপুর থানার এফআইআর নং-৪৬, তারিখঃ ২১/০৬/২০২৫ ইং ,ধারাঃ ৩৯৫/৩৯৭ দন্ডবিধি ১৮৬০ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

০৪ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ১৭১৫ ঘটিকার সময় র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ এবং ইন্ট উইং, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উপরোক্ত ডাকাতি ঘটনার সাথে জড়িত আসামি মোঃ আলমগীর হোসেন(৩০) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় আত্মগোপনে আছে।

উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৪ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ১৮৩৫ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি দূর্ধর্ষ ডাকাত মোঃ আলমগীর হোসেন(৩০)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুরথানায় হস্তান্তর করা হয়েছে।

  -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন