বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ তম পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান
logo

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ তম পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান

গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ বৃহস্পতিবার ০৮ জানুয়ারি সকাল ০৯ টা ৩০ মিনিটে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, খুলনা সার্জিকাল ক্লিনিক থেকে যাত্রা শুরু করে মানবসেবায় নিরলস অবদানের মাধ্যমে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল আজ ৩৮ বছরে পদার্পণ করেছে। 

পুলিশ ও ডাক্তারের মধ্যে দৃঢ় পেশাগত মেলবন্ধন রয়েছে। পুলিশের তদন্ত কার্যক্রমে ডাক্তারের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিকতা, নৈতিকতা ও সততার মান-এই তিনটি গুণ আমাদের সর্বদা ধারণ করতে হবে। ভালো ডাক্তার হওয়ার বা ভালো পুলিশ হওয়ার আগে সবচেয়ে জরুরি হলো ভালো মানুষ হওয়া।

হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব, বই বিতরণ, স্বেচ্ছা রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. আব্দুল মান্নান, অধ্যক্ষ, গাজী মেডিকেল কলেজ; মেজর ডা. সেখ আমজাদ হোসেন (অব.), পরিচালক, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল।

গাজী সেজান তানভীর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-সহ চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

খুঁজুন