বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
বিশ্ব গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪
logo

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪

ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে । এ হামলায় শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮৭ জন।

গাজার কর্তৃপক্ষ এই হামলাকে ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে । রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথমে উত্তর গাজা শহরের একটি গাড়িতে হামলা করে ইসরায়েলি বাহিনী। পরে মধ্য গাজার দেইর আর-বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়।

আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্নার জানান, গাজা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

 আল জাজিরা জানায়, দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার বেশির ভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা।

 ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পালটা জবাবে রাফাহ অঞ্চলে তিন যোদ্ধাকে হত্যা করে তারা।

এদিকে হামাস বলছে, ইসরায়েল ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে পশ্চিমমুখে অগ্রসর হয়েছে। যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন