বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
বিশ্ব গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
logo

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় নতুন করে অন্তত তিনজন নিহত হয়েছেন। একইদিনে ইসরায়েল ফেরত দিয়েছে ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ, যাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে শুক্রবার এই মরদেহগুলো গাজায় ফেরত দেওয়া হয়। সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজা সিটির শুজাইয়া এলাকা, জাবালিয়া শরণার্থী শিবির ও খান ইউনিসে হামলা চালায়। ওয়াফা সংবাদ সংস্থার বরাতে জানা যায়, গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হন; জাবালিয়ায় গোলাবর্ষণে আরও একজন মারা যান। এর বাইরে, আগের এক হামলায় আহত আরেক ব্যক্তি মারা গেছেন।

গাজার কেন্দ্রে বেসামরিক উদ্ধারকর্মীরা আবু মেদেইন পরিবারের ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফেরত আসা মরদেহগুলোর মধ্যে অনেকের হাত বাঁধা ও চোখ বাঁধা ছিল, কিছু দেহে পুড়ে যাওয়ার চিহ্ন, আবার কিছু দেহ বিকৃত অবস্থায় পাওয়া গেছে। এখন পর্যন্ত ইসরায়েল থেকে মোট ২২৫টি মরদেহ ফেরত এসেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবে এই মরদেহগুলো ফেরত দেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী, হামাস তাদের হাতে থাকা ২৮ ইসরায়েলি বন্দির দেহ ফেরত দেবে এবং বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মরদেহ ফেরত দেবে।

গত কয়েক দিনে হামাস ১৭টি ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে, যার মধ্যে বৃহস্পতিবারের তিনজনও রয়েছেন।

তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত একদিনেই ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৪৬ শিশু ও ২০ নারী।

এদিকে, রেড ক্রসের সহায়তায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের সদস্যরা শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলে গিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ইসরায়েলি বন্দিদের দেহ অনুসন্ধান করেন।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল এখনো সীমান্ত খুলে দেয়নি এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কিছু ত্রাণ ট্রাক গাজায় ঢুকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত।

গাজায় অবস্থানরত প্রতিবেদক তারেক আবু আজযুম বলেন, ‘মানুষ এখনো জাতিসংঘের গুদাম থেকে খাদ্য ও আশ্রয়ের জিনিসপত্র পেতে হিমশিম খাচ্ছে। যুদ্ধবিরতি মানে শুধু খাবার আনা নয়—মানুষের বেঁচে থাকার জন্য আশ্রয় ও ত্রাণের উপকরণও জরুরি।

সূত্র: আল জাজিরা

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন