বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ আটক-১
logo

ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ আটক-১

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ ঢাকামোড় নামক স্থানে টেম্পু আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেন্সিডিল সহ মাসুদ রানা (৫৫) কে আটক করেন।রবিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে দ্রুত শহরের ঢাকামোড় নামক স্থানে এসআই বুলু মিয়া ও এএসআই কমলাকান্তকে সঙ্গীয় ফোর্স নিয়ে টেম্পু তল্লাশী চালাতে বলেন এ সময় একটি টেম্পুতে বস্তায় গোপন স্থানে ১০০ বোতল ফেন্সিডিল সহ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া গ্রামের রজব আলীর পুত্র মাসুদ রানা কে গাড়ী সহ আটক করে থানায় আনেন। এ বিষয়ে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ ১ জনকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রনে ফুলবাড়ী থানার পুলিশ সর্বদায় অভিযান অব্যহত রেখেছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন