শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা ফুলবাড়ী পৌরসভার ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা
logo

ফুলবাড়ী পৌরসভার ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার  দুপুর ১টায় ফুলবাড়ী পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

বাজেটে উন্নয়ন খাত থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে উপাংশ- ১ এ ৪ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা, উপাংশ- ২ এ ৯৪ হাজার টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৩৭২ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৯২ হাজার ০১৩ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল  কাদের বাবু,   পৌর যুব দলের সদস্য সচিব, থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, ট্রাক ও ট্যাংলরি সমিতির ফুলবাড়ী শাখার সভাপতি মানিক মন্ডল, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির আহবায়ক এম এ কাইয়ুম, ফুলবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, সুধীজনসহ ফুলবাড়ীর সকল গনমাধ্যকর্মীগন উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন