বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা ফরিদপুরের আলফাডাঙ্গায় ১১৮ কেজি ওজনের কষ্টিপাথর মূর্তিসহ পাচারকারী চক্রের প্রধান সাদ্দাম শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১১৮ কেজি ওজনের কষ্টিপাথর মূর্তিসহ পাচারকারী চক্রের প্রধান সাদ্দাম শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদকদ্রব্য বিস্তার রোধ করতঃ প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তির বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে। এ বিষয়টি জানতে পেরে বর্ণিত আভিযানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় *অদ্য ১৮/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৪৫ ঘটিকার সময়* উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে *ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মূল্যমানের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ একজনকে গ্রেফতার* করে। জিজ্ঞাসাবাদে তার নাম *মোঃ আসাদুজ্জামান @ সাদ্দাম শেখ (৩৫),* পিতা- মোঃ আকবর হোসেন শেখ, সাং- বুরাইচ, শেখ বাড়ী, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। *উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১৮.৬০ কেজি ও উচ্চতায় ৪৯ ইঞ্চি বলে পরিলক্ষিত হয়।*  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি পরস্পর যোগসাজশে অবৈধভাবে কষ্টিপাথরের মুর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। *গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও চুরি মামলাসহ বিভিন্ন থানায় ০৯ টি মামলা রয়েছে এবং সে একটি মাদক মামলার সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামি।* গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তি আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। 

খুঁজুন