বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
logo

ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার ২৯ আগষ্ট সকাল সাড়ে ৯টা দিকে পিলজংগ এলাকার স্থানীয় লোকজন মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতক ওই শিশুকন্যার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, নবজাতক ওই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়েছে। মরদেহটি কখন কে বা কাহারা ওখালে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন