বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ ৯ জন কে গ্রেফতার করেছে
logo

ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ ৯ জন কে গ্রেফতার করেছে

ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে র্দুর্ধষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত কোটি টাকার মালামালসহ ৯ জন  গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার ৪দিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্রগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। আজ বুধবার ০৯ জুলাই দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে  সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবার ০৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মূখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে রাখে। 
এরপর তারা গেডাউনে ঢুকে সেখান থেকে এ্যালুমুনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি  ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।

হ্যামকো গ্রপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল ৮টার দিকে নিরাপত্তাকর্মিদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ঘন্টা অবস্থান করে। পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ভোর ৫টার দিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীম সহ পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন