বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
সারাবাংলা ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা কে গ্রেপ্তার করেছে পুলিশ
logo

ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা কে গ্রেপ্তার করেছে পুলিশ

ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়ে (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা নছিমন চালক আল মাহমুদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ব্যাপারে আজ বুধবার ১০ সেপ্টেম্বর সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ওই মেয়ের ছোট চাচা মামুন শেখ (২৮) পুলিশ জানান, গতকাল মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লম্পট বাবা শরীর ম্যাসেস করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক করে ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় লম্পট বাবা আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভিকটিম নিজ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামী মাহমুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহন প্রক্রিয়াধিন।

খুঁজুন