বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা
logo

ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা

মামলা করা হয়েছে রাজবাড়ীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায়। শুক্রবার রাতে সদর থানায় নিহত রিপনের ছোট ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং গাড়িচালক কামালকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তাদের আটক করে এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে রাজবাড়ীর একটি ফিলিং স্টেশনে তেল নেন আবুল হাসেম সুজন। তেল নেওয়ার পর রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এ সময় গাড়ি নিয়ে চলে যেতে চাইলে রিপন বাধা দেন। তখন রিপনকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।

পরে রাতেই ময়নাতদন্ত শেষে রিপনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

খুঁজুন