বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজনীতি এনসিপি যে ৩০ আসনে লড়বে
logo

এনসিপি যে ৩০ আসনে লড়বে

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন বণ্টনের তথ্য জানানো হয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জন্য চেয়ার রাখা হলেও তিনি বা তার দলের কোনো প্রতিনিধি এতে যোগ দেননি। ফলে এখন পর্যন্ত কার্যত ১০ দলকে সমঝোতায় দেখা যাচ্ছে।

ঘোষণা অনুযায়ী, সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জুলাই গণ–অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৩০টি আসন। এর মধ্যে এনসিপির ২৭টি আসন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে; বাকি তিনটি আসন পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়।

এনসিপির চূড়ান্ত হওয়া ২৭টি আসন হলো:

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া উপজেলা), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা), নাটোর-৩ (সিংড়া উপজেলা),সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর উপজেলা), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা), টাঙ্গাইল-৩ (ঘাটাইল উপজেলা), ময়মনসিংহ-১১ (ভালুকা উপজেলা), মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা), ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত থানা), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি করপোরেশনের একাংশ, সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ উপজেলা ও সদরের আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা), কুমিল্লা-৪ (দেবীদ্বার উপজেলা), নোয়াখালী-২ (সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া উপজেলা), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা ও সিটি কর্পোরেশনের চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা)।

খুঁজুন