রবিবার, ১৪ জুন ২০২৬
logo
Breaking News
কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খুলনায় মসজিদে ঢুকে নামাজিদের ওপর এলোপাতাড়ি গুলি, আহত ২
সারাবাংলা দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবক আটক: স্থানীয়দের মারধরের অভিযোগ, বিজিবির দাবি ভিন্ন
logo

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবক আটক: স্থানীয়দের মারধরের অভিযোগ, বিজিবির দাবি ভিন্ন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুন) সন্ধ্যার ঠিক আগে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

তবে জুলফিকারকে আটক করার কারণ ও পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

​আটক জুলফিকার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর গ্রামের কালো মৌলভীর ছেলে এবং স্থানীয় রামনগর বিস্কুট ফ্যাক্টরির একজন শ্রমিক।

​স্থানীয়দের দাবি: খড়ি কুড়াতে গিয়ে মারধরের শিকার
​স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার সন্ধ্যার আগে জুলফিকার তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্ত এলাকায় খড়ি কুড়াতে গিয়েছিলেন। তারা দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি শূন্য রেখায় অবস্থান করার সময় গেদে বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের ধাওয়া করে। জুলফিকারের সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ সদস্যরা জুলফিকারকে ধরে ফেলে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা তাকে বেদম মারধর করতে করতে জোরপূর্বক ভারতীয় ভূখণ্ডের ভেতরে নিয়ে যায়।

​বিজিবির বক্তব্য: রেললাইনের নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা
​অন্যদিকে, বিজিবি ঘটনার ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী—জয়নগর গ্রামের কয়েকজন যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনী (ফেন্সিং) খোলার বা ভাঙার চেষ্টা করছিলেন। ওই সময় বিএসএফ জোয়ানরা অভিযান চালিয়ে জুলফিকারকে হাতেনাতে আটক করে, তবে বাকিরা পালিয়ে যায়।

বিজিবির সর্বশেষ পদক্ষেপ:
বিজিবি অধিনায়ক জানিয়েছেন, আটক যুবককে বিএসএফ ভারতীয় স্থানীয় থানায় সোপর্দ করতে পারে বলে তারা জানতে পেরেছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় যোগাযোগ ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।

খুঁজুন