বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত, সংখ্যা বেড়ে ৩
logo

ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত, সংখ্যা বেড়ে ৩

সাতক্ষীরার আরও এক যুবক নিহত হয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামে।সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

পরে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

নিহতের পিতা সুরঞ্জন দাস জানান, শুভ কুমার দাস প্রায় তিন বছর ধরে প্রবাসে অবস্থান করছে। সেখানে তিনি একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল তাদের পরিবারটি।

তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে, লেবাননের চলমান সহিংসতায় নতুন করে আরও একজনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

খুঁজুন