বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা দোকানের ফুলের টবে মিললো ইয়াবা দোকানদার গ্রেফতার
logo

দোকানের ফুলের টবে মিললো ইয়াবা দোকানদার গ্রেফতার

শহীদুল্লাহ্ সিদ্দিকী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের টব থেকে ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের বিকাশ এজেন্টের দোকানের ফুলের টব থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার লাহিড়ী হাটের কাঁচা বাজারের বিকাশ এজেন্ট মসলিমউদ্দীনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় দোকানের সামনের রাখা ফুলের টবের নিচ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারের পর ব্যবসায়ী মসলিম উদ্দীনকে (২৮) গ্রেফতার করে পুলিশ। আটককৃত মসলিম উদ্দীন চাড়োল ইউনিয়নের পরদেশীপাড়া গ্রামের পশিরুল ইসলামের পুত্র।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দোকানের সামনে রাখা ফুলের টব থেকে ১০ পিস ইয়াবা  উদ্ধারের পর দোকান মালিক মসলিমউদ্দীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মসলিমউদ্দীনের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিকাশ এজেন্ট মসলিমউদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন