বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে গুড়ে পাওয়া গেলো মৃত ইঁদুর!
logo

ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে গুড়ে পাওয়া গেলো মৃত ইঁদুর!

র‍্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান অভিযান চালিয়ে কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করেছেন।

র‍্যাব জানায়, কারখানাটিতে কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, ফিটকিরি, চিনি, আটা, আখের গুড় ও খেজুর গুড়ের ফ্লেভার ব্যবহার করে খাঁটি গুড় নামে নকল গুড় উৎপাদন করা হতো। প্রতিদিন এসব ভেজাল গুড় বাজারে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ কাঁচামাল, বিভিন্ন রাসায়নিক, ব্যবহৃত মেশিনারি ও প্রস্তুত অবস্থায় থাকা নকল গুড় জব্দ করা হয়। কারখানায় কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, জব্দকৃত গুড়ে খেজুর বা আখের রসের ছিটেফোঁটাও ছিল না। এসব গুড় তৈরি হচ্ছিল সম্পূর্ণ চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। ভেজাল গুড়গুলো পরবর্তীতে খেজুর বা আখের গুড় হিসেবে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হতো।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভেজাল গুড় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসন জানান।

খুঁজুন