বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা ঢাকায় ঐতিহাসিক "মুসলিম ঐক্য সংহতি সমাবেশ": মুসলিম নিপীড়নের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদ
logo

ঢাকায় ঐতিহাসিক "মুসলিম ঐক্য সংহতি সমাবেশ": মুসলিম নিপীড়নের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদ

তরিকুল ইসলাম:- *ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫*:ফিলিস্তিন, গাজা ও ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের দাবিতে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হলো একটি বিশাল ও ঐতিহাসিক সমাবেশ। “আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য সংহতি সমাবেশ” নামে এই কর্মসূচির আয়োজন করেন দেশের বিভিন্ন খানকা ভিত্তিক পীর-মাশায়েখ ও সুন্নি আলেমসমাজ।

সমাবেশে অংশ নেন জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রাফিউল আব্দাল, সৈয়দ সোহেল আব্দাল ও সৈয়দ রিপন আব্দালসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও আলেমগণ। উপস্থিত ছিলেন সুন্নি ঘরানার হাজার হাজার অনুসারী, যারা দেশের নানা জেলা থেকে ঢাকায় এসে মিলিত হন।

সমাবেশস্থলে সকাল থেকেই জনতার ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব এলাকা। অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, দোয়া, এবং ইসলামী ঐক্যের পক্ষে শান্তিপূর্ণ শোভাযাত্রা।


খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রাফিউল আব্দাল দৈনিক খবর প্রতিদিন কে তার সাক্ষাতকারে বলেন, "গাজা ও ফিলিস্তিনে যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে, তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক। বিশ্ব মুসলিমদের এখন আর চুপ করে থাকার সময় নেই।"

সৈয়দ সোহেল আব্দাল বলেন, "৫৬টি মুসলিম দেশের সম্মিলিত একটি মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে, যেন মুসলিমদের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে বিশ্বমঞ্চে কার্যকর ভূমিকা রাখা যায়।"

ড. এনায়েত উল্লাহ আব্বাসী তার বক্তব্যে বলেন,"ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে ঐক্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। মুসলিমদের উচিত বিভক্তি ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।"

সমাবেশ থেকে বিশ্ব মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ইসরায়েলের আগ্রাসন রুখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করেন।

এই বিশাল জমায়েত শান্তিপূর্ণভাবে শেষ হয় দোয়া ও শোকরিয়া আদায়ের মাধ্যমে।

-খবর প্রতিদিন/ সি.ব



খুঁজুন