শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা ঢাকা-৫ আসনে ধানের শীষ কে বিজয়ী করতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন আকবর হোসেন ভুঁইয়া নান্টু
logo

ঢাকা-৫ আসনে ধানের শীষ কে বিজয়ী করতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন আকবর হোসেন ভুঁইয়া নান্টু

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু বলেছেন,নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে মানুষ কে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে কনফার্ম ভোটার, টার্গেট ভোটার,নীরব ভোটারএই বিষয়গুলো মাথায় রেখে নেতা কর্মীদের উচিত হবে মানুষের সাথে সংযোগ স্থাপন করা। 

ভোটারদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সুফল বুঝিয়ে বলতে হবে। ভোটারদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর জয়ের ধারা সুনিশ্চিত হবে।এসব বিষয়ে মাথায় রেখেই ঢাকা-৫ আসনের প্রতিটি পাড়া মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে খোঁজখবর রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু। বিশেষ করে তিনি যে ওয়ার্ডে বসবাস করেন অর্থাৎ ৬৬ নং ওয়ার্ড সেখানে প্রতিটি অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উদ্বুদ্ধ করছেন।

আমার চেয়ে আমরা বড়, আমাদের চেয়ে রাষ্ট্র বড়, সবার আগে বাংলাদেশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে চেতনায় ধারণ করে কাজ করছেন আকবর হোসেন ভূঁইয়া নান্টু। 

আকবর হোসেন ভূঁইয়া নান্টু বলেন,ধানে ভরা সোনার দেশ তারেক রহমান ও আমরাই বাংলাদেশ। তার এই স্লোগান এলাকাবাসীর মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।ঢাকা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থীর পক্ষে সর্বাধিক গণসংযোগ এবং কর্মসূচি পালন করে তিনি প্রমাণ করেছেন বিএনপির প্রতি তার অগাধ ভালোবাসা।

আকবর হোসেন ভূঁইয়া নান্টু বলেন, আত্মতুষ্টি নিয়ে ঘরে বসে থাকলে চলবে না, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভোট হবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত হবে, তাই বিজয় সুনিশ্চিত করতে হলে অবশ্যই ভোটারদের মনে জায়গা করে নিতে হবে, বিএনপি প্রার্থীর পজিটিভ দিকগুলো এলাকার ভোটারদের নিকট তুলে ধরতে হবে। 

উল্লেখ থাকে যে, আকবর হোসেন ভূঁইয়া নান্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ ৩৭ বছর রাজনীতি করে আসছেন। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর সমাবেশ ঘটিয়ে আন্দোলনকে বেগবান করেছিলেন। ফ্যাসিষ্ট সরকার তাকে দমাতে ৩৯ টি রাজনৈতিক মামলা দিয়েছিলেন। অসংখ্যবার কারাবরণ করেছেন। তার বাসভবনে ৩৫ বার আওয়ামী সন্ত্রাসী পেটোয়া পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। তার মিছিলে হামলা হয়েছে অসংখ্যবার তাকে মিছিলের মধ্যে পেটানো হয়েছে। 

বিগত ওয়ান ইলেভেনের পর বিএনপির রাজনীতি করতে গিয়ে জায়গা জমি সহায় সম্পত্তি বিক্রি করে দলের জন্য নিবেদিত প্রান হিসেবে কাজ করেছেন। বর্তমানেও তিনি দিনরাত বিএনপিকে ক্ষমতায় আনতে ঢাকা ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নবীউল্লা নবীকে নির্বাচনে জয়যুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার মত একজন নিবেদিত প্রাণ কর্মী এলাকার মানুষের আদর্শের বাতিঘর হিসেবে পরিচিতি লাভ করেছে।

খুঁজুন