শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
জাতীয় দেশজুড়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য
logo

দেশজুড়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য।

সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,ভোট সামনে রেখে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। ভোটের পর চার দিন সারাদেশে টহল দেবে। সারা দেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে। ২৫ হাজার বডি ওর্ন ক্যামেরা থাকবে। প্রতি কেন্দ্রে সিসিটিভি থাকবে।

গানম্যান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে। আবেদন করলে শুধু এমপি প্রার্থীরা অস্ত্র বা গানম্যান পাবেন।

নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো তৎপরতা রোধে তৎপর থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ডেভিল হান্ট অভিযানে সাড়ে ১৯ হাজার গ্রেপ্তার করা হয়েছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৮ হাজার ৭৮০টি। এছাড়া গুরুত্বপূর্ণ ১৬ হাজার ৫৪৮টি ভোটকেন্দ্র।


খুঁজুন