শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে
জাতীয় দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
logo

দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে বলে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কোস্টগার্ড সদরদপ্তরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন,এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিতে কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জনসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, কোস্টগার্ড ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ১০০ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ৪০ জন কোস্টগার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।

খুঁজুন