বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন
রাজনীতি দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল
logo

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল,বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন লুট করা হয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,বিএনপি ক্ষমতায় আসলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা যে ভয়টা পান ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা।


তিনি বলেন,৭১ সাল মনে আছে, বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল মনে আছে? কেন যেতে হয়েছিল কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম এবং দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীনটা আমরা করেছি অন্য কেউ করে দিয়ে যায়নি। আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাবো না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দেই তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে, আমরা দিলাম ধানের শীষে ভোট কিন্তু তারপর তো আপনারা থাকবেন না- তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো ইনশাল্লাহ।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সুযোগ এসেছে এবার যেন সঠিক সিদ্ধান্ত নেই, ধানের শীষে ভোট দেই। আমরা যারা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি ভোট দিয়ে তাদের হাতকে শক্তিশালী করুন।

সবশেষে সকলকে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

খুঁজুন