এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট ব্যবসায়ী, ছিনতাইকারী এবং ডাকাতসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। র্যাব এই সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেফতারে বিশেষ গোয়েন্দা কার্যক্রম শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২:১০ ঘটিকার সময় রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে সংঘবদ্ধ ডাকাত দলের মধ্যে হতে ১। মোঃ সবুজ প্রকাশ সূর্য (৩৮) পিতাঃ বাতেন মিয়া, সাং- রানধনিয়া বাড়ি, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, বর্তমান ঠিকানা- রোড় নং-১৬, ব্লক-কে, প্লট-৩১২, আজাদ ভিলা, জোড়া খাম্বা, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা ২। মোঃ জাহাঙ্গীর আলম খান (৪৭) পিতা-মোঃ মনজুর আলী , সাং-কমলাপুর ,থানা-শ্রীপুর, জেলা-মাগুরা, বর্তমান ঠিকানা- ৬০ ফিট, শ্যামলী, থানা- শেরে বাংলানগর, ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ওকিটকি ০৪ টি, হ্যান্ডকাপ ০৪ টি, পিস্তল কভার ০২ টি, র্যাব লেখা কোটি ০৪ টি, আইডি কার্ড ০৫টি, লেজার লাইট ০২ টি, পুলিশ ট্যাকসুট ০১ সেট, সুইচ গিয়ার চাকু ০১ টি, USA এর তৈরী ০১ টি বৈদ্যুতিক শক মেশিন উদ্ধার করা হয়। এছাড়াও এই ডাকাত দলের ০৩ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে র্যারের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অসৎ উদ্দেশ্যে বিভিন্ন বাহিনীসহ র্যাবের পোশাক পরিধান করে ডাকাতিসহ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে। গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদে জানাযায় দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গৃহ ডাকাতি, সড়ক ডাকাতি, যাত্রীবাহী বাস, গরুবাহী ট্রাক, মালবাহী ট্রাক ও বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।
ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।