বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-গুলি, ম্যাগাজিন ও সহ তিন সদস্যকে গ্রেফতার
logo

ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-গুলি, ম্যাগাজিন ও সহ তিন সদস্যকে গ্রেফতার

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্যান্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০) ২। মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) ও ৩। মোঃ রেজাউল করিম (৩৪) ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৩:২০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে যৌথ বাহিনীর সাথে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টিম আজমপুর বাসস্ট্যান্ডে চেক পোস্ট পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন ভুয়া র্যা বের পোশাক পরিধান করে ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছে মর্মে জানতে পারে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ০৪ (চার) রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, একটি এ্যান্টেনা যুক্ত ব্যাটারি সহ  ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ড কাফ, ০৪ (চার) টি র্যা বের  জ্যাকেট, দুইটি র্যা বের ভুয়া আইডি কার্ড, দুইটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুইটি গাড়ির নাম্বার প্লেট, ০৩ (তিন) টি মোবাইল ফোন ও নগদ ২৬৭০ টাকা উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৮ (আট) টি মামলা এবং গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৩ (তিনটি) মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন