বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল.ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী কে আটক করেছে
logo

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল.ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী কে আটক করেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সাইদুর রহমান নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। 

আজ বৃহস্পতিবার ৩১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদা ইউনিয়নের দশমী এলাকার ব্রিজপাড়া থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। 

আটককৃত সাইদুর রহমান ওই এলাকার মৃত কিয়াম উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর।দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প ও দামুড়হুদা মডেল থানার একটি টিম যৌথভাবে অভিযান চালায়।

এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সাইদুর রহমানকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে অস্ত্রসহ সাইদুর রহমানকে আটক করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন