বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
logo

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি:- সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।

উপজেলার জাউয়াবাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- তাজ ব্রাদার্স ষ্টোর ১ লক্ষ টাকা , হাজী মুশাররফ আলী ষ্টোরে ৫০ হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোরে ১০ হাজার টাকা, জনতা বেকারি ১০ হাজার টাকা, রনজিত বাবুর দোকানে ২০ হাজার, কানু তালুকদার ৩০ হাজার, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০ হাজার টাকা। এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে।  বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন