বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
বিশ্ব চীনের কড়া প্রতিবাদ পারমাণবিক পরীক্ষা নিয়ে ট্রাম্পের মন্তব্যের
logo

চীনের কড়া প্রতিবাদ পারমাণবিক পরীক্ষা নিয়ে ট্রাম্পের মন্তব্যের

অস্বীকার করেছে চীন, বেইজিং গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগ।

দেশটি বলেছে, তারা নিজেকে রক্ষা করার কৌশলগত পারমাণবিক নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি বজায় রাখছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে চীন কোনো পরিস্থিতিতেই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কারণ চীন কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি এর ক্ষমতাকে দৃঢ়ভাবে সমর্থন করে।

মাও আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রও সিটিবিটি-এর অধীনে তার প্রতিশ্রুতি কড়াভাবে পালন করবে, পারমাণবিক পরীক্ষার নিজস্ব মোরাটোরিয়াম বজায় রাখবে এবং আন্তর্জাতিক পারমাণবিক নিঃস্ত্রীকরণ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন