বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা চীনা নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-১০
logo

চীনা নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক:- চীনা নাগরিক দাকা রাজধানী ঢাকার উত্তরার ১১ নং সেক্টরে বসবাস করেন। গত ০৪ মার্চ ২০২৫ উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরের ১৪নং রোড এলাকায় চীনা নাগরিক দাকার ব্যবহৃত আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল, নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার ) টাকা যাবতীয় ব্যাংক কার্ডসহ এবং ওয়ালেটসহ মূল্যবান সামগ্রী হারিয়ে য়ায়।

উক্ত ঘটনায় ভিকটিম চীনা নাগরিক দাকা উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার জিডি নং-৩৯১, তারিখ-  ০৪/০৩/২০২৫। পরবর্তীতে চীনা নাগরিক দাকার হারিয়ে যাওয়া আইফোন মোবাইল উদ্ধারের লক্ষ্যে উক্ত জিডির কপি সংযুক্ত করে র‌্যাব-১০ বরাবর একটি হারানো অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগ পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল চীনা নাগরিকের মোবাইলসহ উল্লেখিত মূল্যবান সামগ্রী উদ্ধারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬/০৩/২০২৫ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানীর ডেমরা থানধীন কোনাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানার সাধারন ডায়েরি নং-৩৯১,তারিখ-০৪/০৩/২০২৫ মূলে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল উদ্ধার করে।

উদ্ধারকৃত মোবাইলটি চীনা নাগরিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন