রাজধানীর সদরঘাট এলাকায় চাঁদাবাজির অভিযোগে ৩৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আহাম্মেদ সোবহান, সদস্য সচিব রুবেল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হালিম ডাকুয়া সহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সদরঘাট টার্মিনাল, ভিক্টোরিয়া পার্ক বাস স্ট্যান্ড ও আশপাশের দোকানপাট থেকে এই গ্রুপটি চাঁদাবাজি করে আসছিল। অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা সদরঘাটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন সদরঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে আটকদের কাছ থেকে দেশি অস্ত্র, লাঠি, মোবাইল ফোন ও চাঁদাবাজিতে ব্যবহৃত হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
পরে সেনাবাহিনী তাদেরকে আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করে।
-খবরপ্রতিদিন/ সি.ব