বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার
logo

চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায়  আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রুমান বেপারী (৩২) ও ২। মোঃ আবির হোসেন (২৮)।

আজ শনিবার (২ আগস্ট ২০২৫ ) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতয়ালী থানার একটি চৌকস টিম।

প্রসঙ্গত, গত ৯ জুলাই ২০২৫, বুধবার, বিকেল আনুমানিক ০৬:০০ ঘটিকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ কর্তৃক ১০ জন ও র‍্যাব কর্তৃক ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনকে গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করো হলো। এদের মধ্যে নয় জন ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন