বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক
logo

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

খবর প্রতিদিন ২৪ডেস্ক:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে।

রোববার (৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।

তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন এদেশের এক বরেণ্য আইনজীবী। আইনের অঙ্গনে তার অবদান ছিল অসামান্য।রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারতেন। প্রাজ্ঞ ও দূরদর্শী মরহুম আব্দুর রাজ্জাক সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন। তার বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো।

তিনি আরও বলেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। আইনজীবী শিশির মনির তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন