বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
জাতীয় বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেফতার করেছে সিআইডি
logo

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেফতার করেছে সিআইডি

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় আরেকজনকে গ্রেফতার করেছে সিআইডি। 
 গ্রেফতারকৃতর নাম সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু (৫৫), পিতা- মৃত আব্দুল মোতালেব সর্দার, মাতা- মৃতা বাশিরুন নেসা, স্থায়ী সাং- ৮১/১,  এম হাউজ, নারিন্দা রোড, থানা- গেন্ডারিয়া, ডিমপি, ঢাকা।  মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু (৫৫) সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। 

গত ০১/০৯/২০২৫ খ্রি. তারিখ দিবাগত রাত (০২/০৯/২০২৫ খ্রি. তারিখ, সময়- ০১.৪৫ ঘটিকা) স্থায়ী ঠিকানা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।  ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪, ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড)।  একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় (ডিএমপি) মামলা নং-০৩, তারিখ- ২৪/০৮/২০২৪, ধারা- ৩৪/১০৯/১৪৯/৩০২ পেনাল কোড রুজু করেন।

বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।  গ্রেফতারকৃত সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু (৫৫) কে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।  অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন