বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
অপরাধ বনানীতে যুবক হত্যার ঘটনায় ২ আসামী গ্রেফতার
logo

বনানীতে যুবক হত্যার ঘটনায় ২ আসামী গ্রেফতার

রাজধানী ঢাকার বনানীর থ্রি সিক্সটি শিশা লাউঞ্জে যুবক রাহাত হোসেন রাব্বীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত ১৪ আগস্ট ভোরে শিশা লাউঞ্জ থেকে নামার সময় আসামী মুন্না ও মাকসুদুর রহমান হামজা রাহাতকে পথরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না পাঞ্জাবীর পকেট থেকে চাকু বের করে রাহাতকে উপর্যুপরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লার বরুড়া থেকে মুন্না ও হামজাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু উদ্ধার করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, বনানী শিশা লাউঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই রাহাতকে হত্যা করা হয়।

গ্রেফতারকৃতদের বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাহাতের বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন