বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজধানী বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
logo

বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। শামসুল আলম (৫২) ২। সোহাগ ওরফে জিহাদ (২৫) ৩। আব্দুল  মুনিম (৩০) ৪। তেজামুল (৩৫) ৫। সোহেল ওরফে রাজন (২০) ৬। সাগর (২৪) ৭। সজল (৩০) ৮। মারুফ (২৩) ৯। নওশীন দিপু (৩২) ১০। মোস্তাকিম দুঃখ (২৩) ১১। সোহেল (৩৫) ১২। সেলিম (২২) ১৩। আব্দুল্লাহ আল মামুন অমিত (২০) ১৪। নাজমুল (২২) ১৫। ইলিয়াস (২২) ১৬। রুদ্র মোল্লা (২৫) ১৭। আকবর কুরবান  (৩৫) ১৮। মাসুম (২৮) ১৯। শাকিব (২০) ২০। তৌহিদ (২০) ও ২১। জামিল আনসারী সাজু (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ টি চাপাতি ও ২ টি ছোরা উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন