বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো
রাজধানী বিশ্ব মশা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
logo

বিশ্ব মশা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

দিবসটি উদযাপনের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও জিকা ভাইরাসসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। 

এ বছর বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “মশক প্রজনন স্থল নির্মূলকরণই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগসমূহ প্রতিরোধের মূল উপায়।”

রাজধানীর গুলশান-২ গোলচত্ত্বরে আয়োজিত র‌্যালিতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং সমাজের নানা শ্রেণি-পেশার নগরবাসী অংশগ্রহণ করেন। 

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন—
“সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মশাবাহিত রোগ প্রতিরোধ করে একটি সুস্থ, নিরাপদ ও মশামুক্ত নগর গড়ে তোলা সম্ভব।”

এছাড়া দিবসটি ঘিরে ডিএনসিসির ১০টি অঞ্চলে পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

খুঁজুন