বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী
রাজধানী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
logo

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ দুলাল মিয়া (২৭) ২। গোলাম রাব্বি  ওরফে বাপ্পি (১৯) ৩।  মোঃ শাকিল হাওলাদার (২৫) ৪। মোঃ বাপ্পি (৩০) ৫। মোঃ হৃদয় হোসেন (৩০) ৬। মোঃ বিজয় (১৮) ৭। মোঃ ইজাজুল হোসেন (১৮) ৮। মোঃ কামাল হোসেন (৩২) ৯। মোঃ বাবু ওরফে ছোট বাবু (৩০) ও ১০। মোঃ সুমন (৩২)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের তাদের হেফাজত হতে দুটি সামুরাই উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, দস্যুতা মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন