বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
logo

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ- "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন'র উপস্থিতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত উপলক্ষে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লার সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাম মর্তুজা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা নুর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানবৃন্দ, অভিভাবক ও বিদ‍্যোৎসাহী ব‍্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন