বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা বিজয় দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবে দোয়া অনুষ্ঠিত
logo

বিজয় দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবে দোয়া অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে ঢাকার আশুলিয়ার জামগড়া রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মলের তৃতীয় তলায় ৩১১ নম্বর কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বকুল ভুঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের কার্যনির্বাহী সদস্য দাউদুল ইসলাম নয়ন, আল আমিন কাজী, পলাশ হাওলাদার, মোকাম্মেল মোল্লা সাগর, সাংবাদিক সৌরভ, নাজমুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন মোল্লা, আফছার, বাবু এবং বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

দোয়া শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

খুঁজুন